ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2025

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদ্বয়কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহত ও আহত পরিবারদ্বয়ের সদস্যদের হাতে সমঝোতার ভিত্তিতে এই সহায়তার অর্থ তুলে দেয়া হয়।

নিহত ব্যক্তির পরিবারকে ট্রাক মালিকের পক্ষে থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও চিকিৎসাধীন আহত ব্যক্তির পরিবারকে নগদ আশি হাজার মোট দুই লাখ ত্রিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম রোডে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) মারা যান। তার বাড়ি উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামে। এসময় ভ্যানের চালক নূর আলম মারাত্মক আহত হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, “এই সহায়তার বাইরেও সরকারি সংস্থা হিসেবে বিআরটিএ হতে উভয় পরিবারকে ৩/৪ লক্ষ টাকা এবং জেলা প্রশাসক, জেলা পরিষদ এবং উপজেলা দূর্যোগ ও ত্রাণ শাখা হতে বিভিন্ন এমাউন্টের ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram