ঢাকা
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন লংগদু জোন

মো.গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পৌষের এই কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন যাত্রা। এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটির লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র, কম্বল, জ্যাকেট, প্যান্টসহ নানাবিধ শীতবস্ত্র অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য বিভিন্ন পদবির অফিসারবৃন্দ।

জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজনকরে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। আগামীতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুয়সী প্রশংসা করে সেবাগ্রহীতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram