ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

পাবনা-৪ আসনে বিএনপির ৩ নেতার মনোনয়ন সংগ্রহ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের প্রার্থিতার আগ্রহী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ নেতার অনুসারীরা।

সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মো. আরিফুর রহমান কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু, ফজলুর রহমান মাস্টারসহ নেতৃবৃন্দ।

এর আগে রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু'র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম ফজলুর রহমান, আব্দুল্লাহ আল ওমর সুমার খান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আনোয়ার হোসেন জনিসহ বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে হাবিবুর রহমান হাবিব এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।

মনোনয়ন ফরম প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া জানান, সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত তিনটি ফরম বিতরণ করা হয়েছে। তবে আরো এক সপ্তাহ সময় রয়েছে। আমরা আশা করছি অন্যান্য প্রার্থীরা ফরম উঠাবেন। তিনি জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের পদক্ষেপ থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram