ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

ধামইরহাটে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রতাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি স্বাগত মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এতে তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনঃরুদ্ধারের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান তোলেন দলের নেতাকর্মীরা।

এ সময় স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram