ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

কলারোয়ায় লিল্লাহ বোর্ডিং এর নামে টাকা তুলতে গিয়ে ৩ প্রতারক আটক

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় দক্ষিণবঙ্গের ঐতিহ্য হামিদপুরের সুনাম নষ্ট করতে একটি চক্র রসিদ ছাপিয়ে টাকা তুলছে বলে অভিযোগ উঠেছে। আর এই টাকা তুলতে গিয়ে এলাবাসীর হাতে ৩জন আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। এরপর ফাঁস হয়ে পড়েছে ওই চক্রটি কলারোয়া উপজেলার হামিদপুরে দীর্ঘদিন বন্ধ থাকা আমিনীয়া লিল্লাহ বোর্ডিং এর নামে রসিদ ছাপিয়ে জেলাব্যাপী চষে বেড়াচ্ছে। এমনকি তারা লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

আর এই অভিযোগ তুলে হামিদপুর ছোট পীর ওলিউল্লাহ হামিদী বলেন, তার-বাপ দাদার ঐতিহ্য হামিদপুর পীর সাহেব এর দরবার শরিফ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে যাচ্ছে। যা সম্প্রতি উপজেলার মুরারীকাটি গ্রামের মো: রাসেল, কাজী মাসুদ ও ঝিকরা-গদখালীর মাসুদ নামের ৩ ব্যক্তি উপজেলার চন্দনপুর ইউনিয়নে চাঁদা নিতে গিয়ে ধরা পড়ার পরে প্রকাশ পেয়েছে।

তিনি আরো বলেন, হামিদপুর আমিনীয়া লিল্লাহ বোর্ডিং নামে একটি প্রতিষ্ঠান ছিলো। শিক্ষার্থী না থাকায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এই বন্ধ প্রতিষ্ঠানের নামে টাকা তোলার প্রশ্নই আসেনা। আর এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন।

অন্যদিকে উপজেলার হামিদপুর সিদ্দিকীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মুজিবর রহমান স্বাক্ষরিত একটি পরিচয় পত্রে দেখা গেছে, উপজেলার পাঁচনল গ্রামের পীর বকসের ছেলে আজিবার সরদারকে মাদ্রাসার লিল্লাহী বোর্ডিং এর গরীব ছাত্রদের খাওয়া ও তাদের কিতাবপত্রদি ক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে দান গ্রহণের জন্য একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুজিবর রহমান বলেন, তিনি হামিদপুর লিল্লাহ বোর্ডিং এর নামে বর্তমানে টাকা তোলার জন্য কাউকে অনুমতি দেননি। তার লিল্লাহ বোর্ডিং বন্ধ রয়েছে। তিনি এ কাজে জড়িত ব্যক্তিদের শাস্তি কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram