ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।

তনিমা ওরফে তন্বীর ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। পুলিশ বলছে, যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে।

প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি'র সহযোগী সংগঠন, জাতীয় শ্রমিক শক্তিতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram