ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের মনোনয়ন ফরম সংগ্রহ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনিসুল হক আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও রাকাব উদ্দিনসহ তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগাামীর পথচলা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং দেড় কোটি কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram