ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন৷রোববার (২১ ডিসেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন এ তথ্য জানান।

জানা যায়, বেলা ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি৷ধারণা করা হচ্ছে মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে তিনি বাড়ি ফিরছিলেন৷রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন৷

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষ গাড়ি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন৷দ্রুতগতির একটি বাস হার্ডব্রেক করলেও নিয়ন্ত্রণ করতে পারেনি৷বাসের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যান তিনি৷স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

অপরদিকে আজ সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷এ সময় আহত হয়েছেন চারজন৷দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বারইয়ারহাটে দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে যেয়ে বৃদ্ধা নিহত হয়েছে খবর পেয়েছি৷হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে৷পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram