ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫ দোকান ও ১২ আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫ দোকান ও ১২ আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় গ্রামের ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় বিবি মরিয়ম মঞ্জিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিবি মরিয়ম মঞ্জিলে রবিবার বিকেলে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে যায়। দোকানগুলো হলো মীর হোসেনের মা-বাবার দোয়া স্টোর, ইমাম হোসেনের হার্ডওয়্যার, ইয়াছিনের খাদ্যের দোকান, হানিফের ওয়ার্কশপ ও এনামুল হক সওদাগরের গ্যাস সিলিন্ডারের দোকান। এসময় এনামুল হক সওদাগরের নগদ ৫ লক্ষ ২২ হাজার টাকা পুড়ে যায়। এছাড়া ১২টি আবাসিক কক্ষ পুড়ে যায়। দোকান ও আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগীদের। খবর পেয়ে স্থানীয়রা এবং বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও ভুক্তভোগীরা। এদিকে আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ বাবু নামে এক যুবক আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিবি মরিয়ম মঞ্জিলের মালিক এনামুল হক সওদাগর বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে আমার দোকানে থাকা ৫ লক্ষ ২২ টাকা পুড়ে গেছে। এছাড়া আমার ভাড়া দেওয়া ৫ টি দোকান ও ১২টি আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারনা করছি ওয়ার্কশপ বা ওয়ার্কশপের পেছনে গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram