

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় বিস্কুট কিনে ফেরার পথে কনিকা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কনিকা চরনারায়নপুর গ্রামের আব্দুল কাদের মন্ডলের মেয়ে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ চালকবিহীন অবস্থায় বাসটি আটক করে মামলা করেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
