ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

কলারোয়ায় গভীর রাতে মেছোবাঘের আক্রমণ, গ্রামবাসীর হাতে আটক

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়িতে সুন্দরবনের বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ ধরা পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উফাপুর গ্রামের আমিন আলমগীর হোসেন সরদারের বাড়ি থেকে ওই মেছোবাঘটি ধরা পড়ে।

বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, প্রায় প্রতি রাতেই তার বাড়ির হাঁস মুরগি খোয়া যেত। ভাবতাম শিয়ালে নিয়ে যাচ্ছে। শিয়াল ধরার জন্য শনিবার রাতে মুরগির কোটার পাশে একটি বড় ফাঁদ পেতে রাখেন। রাত ৩টার দিকে ছটফটানি শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন ফাঁদের ভিতরে একটি মেছোবাঘ আটকা পড়েছে। সাথে সাথে প্রতিবেশীদের খবর দেন। পরে সবাই মিলে বাঘটিকে আটকে রাখেন।

তিনি আরও বলেন, প্রায় প্রতি রাতেই গ্রামের বিভিন্ন বাড়ি থেকে হাঁস মুরগি খোয়া যেত। কীসে খেয়ে যাচ্ছে আমরা বিষয়টি বুঝতে পারতাম না। মেছোবাঘ আটকে রাখার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এই বাঘটি এতদিন গ্রামবাসীর কারোর কোন ক্ষতি করেনি। এদিকে মেছোবাঘ ধরা পড়ার খবর পেয়ে শত শত উৎসুক গ্রামবাসী মেছো বাঘটিকে এক নজরে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।

স্থানীয় বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ বলেন, আলমগীর আমার আত্মীয়। তার বাড়িতে একটি মেছোবাঘ আটকে রাখা হয়েছে শুনে আমি এখানে চলে আসি। বিষয়টি পরে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বন বিভাগের লোকজনকে জানাই।

তিনি আরও বলেন, এখান থেকে সুন্দরবন প্রায় ১৫০ কিলোমিটার দূরে। এত দূর থেকে বাঘটি এই লোকালয়ে কীভাবে আসলো তা নিয়ে মানুষের মনে কৌতূহল দেখা দিয়েছে। এদিকে মেছোবাঘ আটকের ঘটনা জানতে পেরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবও এক নজরে মেছোবাঘটি দেখতে ওই বাড়িতে যান। পরে মেছোবাঘটি কলারোয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে খুলনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram