

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ চলমান অপারেশন ডেভিল হান্ট ফেস-২ এর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের আবু সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান মানিক, খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সাফিন, একই ইউনিয়নের বাহেরচর গ্রামের আ. হামিদের ছেলে আলমগীর, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত: আ. হাকিমের ছেলে আবুল, একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে এমদাদুল, বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের বারেকের ছেলে আবুল কাসেম এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে সোহেল।
এদের মধ্যে মানিক,সাফিন এবং আলমগীরকে থানার নিয়মিত মামলায় এবং আবুল ও এমদাদুলকে পৃথক মামলার গ্রেফতারী পরওয়ানা মূলে এবং বাকীদেরকে অন্যান্য মামলায় নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি আলাউদ্দিন জানান।
