ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে নির্বাচিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।’

আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ সদস্য নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনকে সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মো. আমিরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) সাধারণ সম্পাদক, কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুল হুদা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক এজিএস মো. নজরুল হক ভূইয়া স্বপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি যথাশিগগিরই ঘোষণা করা হবে বলে দলের বিজ্ঞপ্তিতে বলা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram