ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জে ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে কয়েকটি যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ায় ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত দুইটার দিকে নদী থেকে দুইজনের মরদেহ্ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পারের বক্তাবলি ঘাটে যাচ্ছিল। একপর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram