

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদে ১৬০ জন শীতার্ত, গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবনময় শীল ও ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
