ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫

বড়লেখায় জাতীয় প্রবাসী ও আর্ন্তজাতিক অভিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আব্দুর রব, বড়লেখা মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় জাতীয় প্রবাসী দিবস ও আর্ন্তজাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক এসএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. কামরুল হাসান।

ইউএনও বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখছেন। কারিগরি শিক্ষায় দক্ষ করে আমাদের জনশক্তিকে বিদেশে পাঠাতে পারলে প্রবাসী ব্যক্তি যেমন ভাল উপার্জন করতে পারেন, ঠিক তেমনি দেশের সম্মান বৃদ্ধি পায়। সমৃদ্ধির দিকে ধাবিত হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram