ঢাকা
logo
প্রকাশিত : December 18, 2025

সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন বৈলতলা গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

থানা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মর্তুজা বাদী হয়ে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram