ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫

কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুরুতেই একটি র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মাওলানা খাইরুল আমিন ছগিরসহ অনেকে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ নকিরুল ইসলাম নকির মুন্সি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram