

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইন্দুরকানী থানার নবাগত ওসির উপজেলার কর্মরত প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও মনিরুজ্জামানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হাওলাদার, সাবেক সভাপতি এম আহসানুল হক ছগীর, এইচ এম ফারুক হোসাঈন, আজাদ হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির মান্নু, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, ক্রিড়া সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহিদুল ইসলাম শহিদ, গাজী আবুল কালাম, আল আমিন হোসেন, সাকিল খান প্রমুখ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বই উপহার হিসাবে প্রদান করা হয়৷
