ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

মাধবপুরে তেলবাহী গাড়ী ও বাসের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

ইলিয়াছ কাঞ্চন, হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তেলভর্তি ভাউচারবাহী একটি গাড়ী ও আল মোবারক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সাহেব বাড়ি গেইটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও তেলবাহী গাড়ীটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসটির সুপারভাইজার ছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram