ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের একান্ত চিন্তা চেতনা ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমার পরে দল যাকে মনোনীত করবেন তার পক্ষেই কাজ করার ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, আমি স্পষ্ট বলতে চাচ্ছি দল থেকে আমার ওপর কোনো ধরনের চাপ, নির্দেশনা বা হুমকি নেই।

আমার নিজ ব্যক্তিগত মতবাদ ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে স্বজ্ঞানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তবে আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে মূল বিষয়।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে বিএনপির মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে, আমি সেটা আর ধরে রাখতে পারলাম না।

আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, আশা করছি তিনি ক্ষমা করে দিবেন।

মতবিনিময় সভায় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই।

তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও সমাজের মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি।

আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য(এমপি) না হলেও আমি সবসময়ই সকল মানুষের পাশে থাকব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram