ঢাকা
logo
প্রকাশিত : December 15, 2025

যশোরে মধ্যরাতে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

যশোর প্রতিনিধি: যশোর শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকচর শংকরপুর বিএনপির এক সদস্যের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মহসিন হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার দাবি, এই কারণেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার বাড়ির সীমানার দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশি-বিদেশি ধারালো অস্ত্র রাখার চেষ্টা করে। ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।

রবিবার মধ্যরাতে সেই ঘটনার ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তার বাড়ির সামনে একটি বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেন মহসিন হোসেন।

প্রতিবেশী ওয়াহিদ জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনের বাড়ির সামনে বারুদের ঝাঁঝালো গন্ধ পান। তার ভাষ্যমতে, কয়েকজন যুবক এসে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এলাকাবাসীরা জানান, মহসিন হোসেন একজন সামাজিক ও প্রতিবাদী মানুষ। তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram