ঢাকা
logo
প্রকাশিত : December 15, 2025

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঝিকরগাছার চারাতলা এলাকার মহিদুল তেল পাম্পের সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খালেকের ছেলে। তিনি যশোর-ল-১৫-৪৩১৭ নম্বরের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন ও তাওহিদসহ স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বিপ্লবকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ঘটনায় নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram