ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

ওসমান হাদির শ্বশুরবাড়িতে কান্নার রোল, দেশবাসীর কাছে দোয়া ও বিচার দাবি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার শ্বশুরবাড়িতে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রতাবপুর গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের বাড়িতে চলছে কান্নার রোল।

জানা যায়, শরীফ ওসমান হাদি ২০২০ সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পাকে বিয়ে করেন। তাদের সংসারে ২০২৪ সালের একুশে ফেব্রুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের ৯ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

শরীফ ওসমান হাদির শ্বশুর সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার জামাই কখনো মিথ্যা বলতেন না এবং অন্যায়ের সঙ্গে আপস করতেন না। তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ। তার দাবি, শরীফ ওসমান হাদি যদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ না নিতেন, তাহলে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটত না। পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ খবর পাওয়ার পর শরীফ ওসমান হাদির শাশুড়ি শাহানাজ বেগম ও শালা কাইয়ুম হোসেন দ্রুত ঢাকায় রওনা হন। এর আগে প্রতিবেশীরা শ্বশুরবাড়িতে ছুটে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

শরীফ ওসমান হাদির শ্বশুর সুলতান আহমেদ দেশবাসীর কাছে তার জামাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় বসবাস করেন। তার বৃদ্ধা মাও বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram