ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2025

আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের জোড় ইজতেমা

কেরানীগঞ্জ প্রতিনিধি: আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনের জোড় ইজতেমা। আজ রবিবার (১৪ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় অনুষ্ঠিত এ ইজতেমার সমাপ্তি ঘটে।

দুপুর ১২টায় আখিরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওমর ফারুক। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব মানবতার কল্যাণ এবং গুনাহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

তিন দিনব্যাপী এ জোড় ইজতেমায় ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমার প্রতিদিন ফজরের নামাজের পর আম বয়ান, তাশকিল, তালিম ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ও ব্যবস্থাপনা।

আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও মুসল্লিরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram