ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৫

ধামইরহাটে জামায়াতের নির্বাচনী মিছিল ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নেতৃত্বে নির্বাচনী মিছিল ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে ফার্শিপাড়া ফুটবল মাঠ থেকে মার্চ ফর দাঁড়িপাল্লা নির্বাচনী মিছিল শুরু করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এতে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও নওগাঁ জেলা জামায়াত নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিলে নেতৃত্ব প্রদান করেন।

এ সময় নির্বাচনী মিছিলতে নওগাঁ জেলা শাখার জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য মাওলানা একে.এম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামরুজ্জামান, মাওলানা মো. আতাউর রহমান, সেক্রেটারি মো. রেজোয়ান, পৌর জামায়াত আমির ইঞ্জি. ইসমাইল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram