ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

ধামইরহাটে ধানক্ষেতে রাসেল ভাইপার সাপ, কৃষকের আতঙ্ক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি লাঠি দিয়ে মেরে ফেলা হয়েছে। এমন ঘটনায় খুব আতঙ্ক নিয়ে মাঠে ধান কাটার কাজ করছেন কৃষকরা। বুধবার দুপুরে উপজেলার বীরগ্রাম দক্ষিণপাড়া এলাকার মাঠে এ ঘটনাটি ঘটে। এর আগেও কয়েকটি সাপ দেখা মিলেছে আশেপাশের মাঠগুলোতে। বিষয়টি জানাজানি হলে চরম আতঙ্ক বিরাজ করছেন কৃষকদের মাঝে।

কৃষক আব্দুল কাদের জানান, আমি বীরগ্রাম মাঠে প্রায় ৭ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। সকালে প্রায় ১২-১৩ জন শ্রমিক নিয়ে মাঠে ধান কাটতে গেলে আমার একটি জমি থেকে একটি সাপ দেখা যায়। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা সাপটি মেরে ফেলেন। পরে জানতে পারি এটি রাসেল ভাইপার সাপ। এখন শ্রমিকরা চরম আতঙ্কে কাজ করছেন মাঠে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, রাসেল ভাইপার সাপগুলো আসলে মানুষকে খুব কম কামড়ায়। তবে সাপগুলো খুবই বিষধর, ফসলের মাঠে সাপ দেখা গেলে অবশ্যই সতর্কতার সহিত শ্রমিকদের কাজ করতে হবে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুদ রয়েছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram