

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: গরীব ও অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রায় তিন শতাধিক সাধারণ মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পাইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।
বুধবার (১০ ডিসেম্বর) রাঙ্গামাটির মারিশ্যা এলাকার কচুছড়ি ও শীলাছড়ি এবং মিলনপুর এলাকার হতদরিদ্র মানুষের উক্ত সেবাসমূহ প্রদান করেন সেনাবাহিনী।
লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ সামগ্রী অসহায় হতদরিদ্র সাধরন মানুষের হাতে তুলে দেন।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
