ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে “আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি” স্লোগানে এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জণগোষ্ঠী অধিকার আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন. বাংলাদেশ দলিত ও বঞ্চিত জণগোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা শাহজাহান আলী, কোষাধাক্ষ নির্মলা মন্ডল, সহ সভাপতি অর্পিতা দাস, দেবসাগর ঠাকুর, ব্রক্ষ্মনাথ ঠাকুর প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর কোটা ব্যবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা ব্যবস্থা প্রবর্তন, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা, খাস জমি বরাদ্দের মাধ্যমে দলিতদের ভূমির অধিকার নিশ্চিতকরণসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram