ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

ঈশ্বরদীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) ওই এলাকার লালু মালিথার ছেলে।

ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায়, পিপিএম, এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় জিৎ-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ জিৎ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও মামলাটি তদন্তের জন্য তিনি এখনো ডিবি পুলিশের হেফাজতে আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram