ঢাকা
logo
প্রকাশিত : December 9, 2025

আড়াইহাজারে বিএনপির তিন মনোনয়ন বঞ্চিত কর্মী সমর্থকদের কাফনের কাপড় পড়ে বিক্ষোভ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর কর্মী সমর্থকরা।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার এবং ফ্লোরিডা সেন্ট্রাল বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম নুরুর অনুসারীরাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থকরা এতে অংশগ্রহণ করে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের করে মনোনয়ন বঞ্চিতদের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ‘আড়াইহাজারের মনোনয়ন মানি না মানবোনা, জিয়ার সৈনিক এক হও, এক হও, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ এই ধরনের নানা স্লোগান দেয়। ওই সময় উপজেলা সদরের যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। এ নিয়ে মনোনিত ও মনোনয়ন বঞ্চিত উভয় পক্ষের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram