ঢাকা
logo
প্রকাশিত : December 9, 2025

কেরানীগঞ্জে যথাযজ্ঞ মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া।

এ সময় তিনি বলেন, আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। তিনি শুধু একজন সাহিত্যিক বা সমাজসংস্কারকই নন; তিনি ছিলেন আমাদের মুক্ত চিন্তার সাহস, শিক্ষার আলো এবং মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। নারী শিক্ষার প্রসার, সাম্য, অধিকার ও মর্যাদার প্রশ্নে তাঁর অক্লান্ত সংগ্রাম আমাদের সমাজকে নতুন দিশা দিয়েছে।

আজকের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়নের যে ভিত্তি আমরা পেয়েছি—তার মূলে রয়েছে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও সংগ্রামের ফলাফল। তাঁর দেখানো পথ আমাদের আত্মবিশ্বাসী করে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এবং সমাজকে আরো ন্যায় ভিত্তিক ও সচেতন করে তুলতে সহায়তা করে। আমরা প্রত্যয় ব্যক্ত করি যে বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে আমরা এগিয়ে যাবো, একটি সমতাভিত্তিক ও শিক্ষায় আলোকিত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ অন্যান্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram