

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"-এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সমানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে সেখানে মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
স্কাউট শিক্ষক মাহমুদুল হাসান পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবউল নবী, সিভিল সার্জন আল মামুন, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, ভিডাব্লিউডি'র নির্বাহী প্রকৌশলী জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও ডা: শহীদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
