ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার জালালের ঢাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বাচ্চু (৭৬) বার্ধক্যজনিত কারণে রবিবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ ৮ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা সময় আটঘরিয়া পৌরসভা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত মল্লিকসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।

গার্ড অব অনারের পরে জানাজা নামাজ শেষে পাবনা আরিফপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram