ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৫

বড়লেখায় শিশু খাদ্যের প্যাকেটে প্রচুর পোকা, ৩০ হাজার টাকা জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা পৌরশহরের মিষ্টান্ন ও ফাস্টফুডের দোকান পিউরিয়ায় শিশুখাদ্যের প্যাকেটে মিলল প্রচুর পোকা। সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার দায়ে পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় থানার এসআই দেবল সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, শিশুখাদ্যের প্যাকেটে প্রচুর পরিমাণ পোকা পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় খাবারপণ্য উৎপাদন ও বিক্রয়কারি পিউরিয়াকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram