ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী হানাদার মুক্ত দিবস উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৪ ডিসেম্বর "চিলমারী হানাদার মুক্ত দিবস" উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। সেখানে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার ও নুরুজ্জামান।

মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, ১১নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন, যুগ্ম আহবায়ক আব্দুল বারী মন্ডল, মতিউর রহমান, নুর ইসলাম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram