ঢাকা
logo
প্রকাশিত : December 3, 2025

একমাত্র জামায়াতে ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে: বাহলুল

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি জামায়াতে ইসলামীর আমির ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেছেন, একমাত্র জামায়াতে ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড মডেল মসজিদের সামনে দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর 'রান উইথ বাহলুল' কর্মসূচির প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ভোটে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে এ দেশ হবে শান্তির দেশ। এদেশ মুক্ত হবে দুর্নীতির রাহুরদশা থেকে। বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে দেশের অর্থ লোপাট করে বিদেশে অঢেল সম্পদ ও বাড়ি গাড়ি করেছে। লাখ লাখ কোটি ডলার লুট করে দেশকে নিঃস্ব করেছে।

মনিরুজ্জামান বাহলুল আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমানুষের অধিকার নিশ্চিত করতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তিনি মনে করেন, ইনসাফভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হলেই প্রকৃত সুশাসনের পথ প্রশস্ত হবে।

'রান ইউথ বাহলুল' কর্মসূচির অংশ হিসেবে একটি বিশাল মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পুনরায় মডেল মসজিদে এসে শেষ হয়৷

এসময় কয়েক সহস্রধিক নেতা-কর্মী এবং সমর্থকসহ উপস্থিত ছিলেন, পৌর জামায়েত ইসলামী আমির আবুল কাশেম প্রধানিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়েত ইসলামী আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী এ্যাসিটেন্ট সেক্রেটারি কাউসার আলম, পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি সাংবাদিক তৌফিকুল ইসলাম রুবেল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram