ঢাকা
logo
প্রকাশিত : December 3, 2025

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা। আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে শেলারচর টহলফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ৬ জেলে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরার প্রস্ততি নিয়েছিলো। আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ী খুলনার কয়রায় ও ২ জেলের বাড়ী শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে মামলার আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram