ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

পলাশবাড়ীতে দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী সরকারি হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তব্য প্রদান করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও গাইবান্ধা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক দীপায়ন রঞ্জন দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী, পরিবার কল্যাণ সহকারী মাহামুদা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানাসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পলাশবাড়ী উপজেলার সকল কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন চাকুরী জীবনে নিয়োগ বিধির বাস্তবায়ন না পাওয়ায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একদিকে বেতন বৈষম্য অপরদিকে পদোন্নতির বিধান না থাকায় একই পদবীতে সারাজীবন কাটিয়ে অবসরে যেতে হয়। তাই আমরা পরিবার কল্যাণ সহকারী ( FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram