ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মাঠে মসূয়া ইউনিয়ন যুবদলের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মো. হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মিয়াসহ স্হানীয় নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মহতামিম মাওলানা হাফিজুর রহমান। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram