ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

চিলমারীতে চাকুরী নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে চাকরি করে আসলেও চাকুরির নিয়োগ বিধি না থাকায় পদন্নোতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ১৯৭৬ সাল থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে আসলেও তাদের কথা কেউ চিন্তা করছেন না। তাই দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে চালিয়ে যাবেন বলে জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক দিল খায়ের আকন্দ, আব্দুল হালিম, তৌফিকুর রহমান, এফডব্লিউভি মর্জিনা পারভীন, মাসুদা আক্তার, মহসেনা বেগম এবং এফডব্লিউএ শাহিদা আরবী, হিমা আরা লিজা, মোশেদা, মৌসুমী সাহা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram