ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

পাইকগাছায় নিখোঁজের ৪ দিন পর নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিখোঁজের ৪ দিন পর কপোতাক্ষ নদের খেরসা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। দীনেশ উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর চরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, "সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহত দীনেশের পরিবার জানায়, গত ২৬ নভেম্বর নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার দুপুরে কপোতাক্ষ নদীে থেকে তার লাশ উদ্ধার হযেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তারা কোন তথ্য দিতে পারেনি।

থানা পুলিশ জানায়, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram