ঢাকা
logo
প্রকাশিত : November 30, 2025

টাঙ্গাইলে পিতাকে হত্যার ঘটনায় ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে পিতাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

পরে নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। আসামিকে গ্রেফতারের পর আদালতে সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ ঘটনার প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হওয়ায় বিচারক ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের মাঝে স্বস্তির সঞ্চার হয়। রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram