ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে নতুন এসপি রফিকুল ইসলাম

যশোর প্রতিনিধি: জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, “অপরাধ দমনে কোনো ছাড় নেই। পুলিশ মাঠে আছে, মাঠেই থাকবে।”

রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পুলিশি কার্যক্রম তুলে ধরেন।

সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, যা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, “কেউ থানায় কাউকে না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি নিজেই ব্যবস্থা নেব।”

তাঁর ভাষায়, “দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা বাড়ায়। অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।”

শহরের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুমল আমিন, আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ডিবির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram