ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

বাউল আবুল সরকারের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বাউল সম্রাট মহারাজ আবুল সরকারকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়া, ঘিওর ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তওহীদি জনতা ও আলেম সমাজ যেখানে তার ফাঁসির দাবিতে আন্দোলন করছে, অন্যদিকে বাউল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো তার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান উদ্বেগ বাড়িয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন আবুল সরকারের সাটুরিয়ার চরতিল্লি গ্রামের বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এপিবিএন ও স্থানীয় পুলিশ টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে প্রশাসন।

৪ অক্টোবর ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর ওরস উপলক্ষে আয়োজিত এক গানের আসরে আবুল সরকার পালা গানের অংশ হিসেবে আল্লাহকে নিয়ে বিতর্কিত বক্তব্য উপস্থাপন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। তওহীদি জনতা অভিযোগ করে তিনি ধর্ম অবমাননা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথমে মানববন্ধন, পরে বিক্ষোভ মিছিল বের করে তারা ফাঁসির দাবি তোলে। এরপর মুফতি মো. আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করলে ১৯ অক্টোবর গভীর রাতে মাদারীপুরের এক গান অনুষ্ঠানের মঞ্চ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে তাকে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে ২৩ অক্টোবর মানিকগঞ্জ শহরে আবুল সরকারের মুক্তির দাবিতে বাউলদের কর্মসূচিতে তওহীদি জনতা ও বাউলদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় তওহীদি জনতার পক্ষের মামলা নিলেও বাউল শিল্পীদের মামলা প্রথমে গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। পরে সমালোচনার মুখে পুলিশ মামলা নেয়। আবুল সরকারের ভক্ত আব্দুল আলীম অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেন।

এদিকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মেয়ে ইনিমা রোশনি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছে। তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, আমি ও আমার পরিবার এখন কঠিন সময় পার করছি। যারা এই দুঃসমকে আরো দুর্বিষহ করে তুলেছেন তাদের কাছে কিছুই বলার নেই। শুধু চাই কারো জীবনে যেন এরকম দুঃসময় না আসে। সে স্ট্যাটাসে আরো লিখেছেন বর্তমানে আমার পরিবার নিয়ে ঝুঁকির নিয়ে চলতে হচ্ছে। এ চিন্তা মাথায় নিয়ে থাকতে হচ্ছে প্রতিদিন। যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাড়িছে আমার পরিবার তাদের কাছে কৃতজ্ঞ।
চরতিল্লি গ্রামে গিয়ে দেখা যায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে পালা গানের স্বাভাবিক যুক্তিতর্ক হিসেবে দেখছেন, কেউ আবার পুরো ঘটনাকে চক্রান্ত বলে দাবি করছেন।

চরতিল্লি গ্রামের তৈয়বজান বলেন, আবুল সরকার ভালো মানুষ এবং বাংলাদেশের একজন সুনাম ধন্য গায়ক। সে ধর্মকর্ম করে। পালা গান গাইতে গেলে কত কথাই না যুক্তিতর্ক দিয়ে ভক্তদের বোঝাতে হয়। ওই ঘটনাটা তেমনি হয়েছে। গোপাল শেখ বলেন, ঘটনার ভিডিওর কিছু অংশ কেটে ছড়ানো হয়েছে। বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা হয়েছে।

বাড়ির নিরাপত্তায় দায়িত্বে থাকা এসআই সুব্রত কুমার বিশ্বাস জানান, সোমবার রাত থেকে এপিবিএনের ১৬ জন সদস্য বাড়ির নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি সাটুরিয়া থানা পুলিশও সর্তক অবস্থায় টহল দিচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram