ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

এবার ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল আরও এক দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাও দ্বীপের কাছে সমুদ্রের ১০ কিলোমিটার নিচে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

সূত্র: আনাদোলু।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram