ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

বিশ্বের জনবহুল শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরের মধ্যে শীর্ষে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। খবর আল জাজিরার।

ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়ণে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে এই শহরকে মনোনীত করা হয়েছে।

এদিকে তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও। তৃতীয় অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। এর আগে শহরটির অবস্থার ছিল নবমে। ২০৫০ সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ ১০য়ে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো- ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram