ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সাপাহার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের সরকারি কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram