ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

হাতীবান্ধায় ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় এক চোরাকারবারি আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটতে যাওয়ার সময় লাভলু হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) সকালে আটককৃত আসামিকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর আগে ওইদিন ভোরে উপজেলার বুড়াসারডুবি এলাকায় থেকে তাকে আটক করে বিজিবি।

আটককৃত লাভলু হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। এ ছাড়া তিনি একজন চোরাকারবারি।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর কয়েকজন সদস্য বুড়াসারডুবি সীমান্তে টহল দিচ্ছেলেন। এ সময় তারা ভারতীয় সীমান্তে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া কাটতে যাওয়া লাভলু হোসেনকে হাতেনাতে আটক করে। আটকের পর বিজিবি লাভলু হোসেনের কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঁটাতারের বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, "বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram