ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৫
logo
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী আটক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ব্রীজের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, জগন্নাথপুর সার্কেলের তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইসমাইল মিয়া, এএসআই (নিরস্ত্র) রুবেল আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় শান্তিগঞ্জ থানাধীন জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রীজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়ে থামালে উক্ত গাড়ীর চালকসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রাস্তায় গাড়ী রেখে দৌড়ে পালিয়ে যায়। পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীতে থাকা ০৪ (চার) টি চটের বস্তায় রক্ষিত ১২ (বারো) টি ০৫ কেজি ওজনের বড় গাঁজার পোটলায় সর্বমোট ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে পিকআপ গাড়ী (রেজি: নং-সিলেট মেট্রো-ন-১১-১০২২) উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ জানান, রাতে বিশেষ অভিযানে আমরা বিপুল পরিমাণের এই গাঁজার চালান আটক করতে পেরেছি। এই চালানের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram